Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ঈদের আগে পাইলট প্রকল্পে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

ঈদের আগে পাইলট প্রকল্পে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের আগেই পাইলট ভিত্তিতে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফ্যামিলি কার্ড কর্মসূচি ছিল ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। কর্মসূচির বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। তাদের সুপারিশের ভিত্তিতে ধাপে ধাপে দেশের সব পরিবারকে এ উদ্যোগের আওতায় আনা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রথম ধাপে কত পরিবার অন্তর্ভুক্ত হবে এ প্রশ্নের জবাবে তিনি জানান, কর্মসূচিটি হবে সর্বজনীন এবং কোনো স্থায়ী বিধিনিষেধ থাকবে না। তবে পর্যায়ক্রমে বাস্তবায়নের অংশ হিসেবে প্রথমে অতি দরিদ্র, পরে দরিদ্র এবং এরপর মধ্যবিত্ত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ