Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬, ৩ মার্চ ২০২৫

সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে আন্দালিব পার্থ

সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে আন্দালিব পার্থ
ফাইল ছবি

সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

পার্থ বলেন, যেহেতু উনি রাজনীতি করেন না। উনি তো বাইরে থেকে একজন স্পেক্টেটর হিসেবে দেখছেন। যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে, কিভাবে কথা, বলছে ওই মিউচুয়াল রেস্পেক্টের জায়গায় চলে যাচ্ছে। যে জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে। 

তো আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এ জায়গায় আসছি। আমরা যাই করি না করি, যতই দাবি করি ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না। বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি। যে যার মত যুদ্ধ করেছে। তো আমার মনে হয় সেনাপ্রধান সে কথাটাই বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত।

তিনি আরও বলেন, আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে, সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে। সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয়। 

আমার মনে হয় উনি তাই বলেছেন। সো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়েকশন থাকতে পারে। বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচন্ড পজিটিভভাবে দেখি। বিকজ, গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেয়ার ক্ষেত্রে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিলো স্পেশালি এ সেনাপ্রধানের একটা ভূমিকা ছিলো। তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই কাঙ্খিত লক্ষ্যে আমরা না যেতে পারি, তো এটা আমাদেরও যেমন দায়-দায়িত্ব, এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব। সো আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল