Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২, ৮ জুলাই ২০২৫

নির্বাচনই দেশের অগ্রগতির একমাত্র পথ: সিলেটে মির্জা ফখরুল

নির্বাচনই দেশের অগ্রগতির একমাত্র পথ: সিলেটে মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করবে।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।

এ ছাড়া দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বর্বর হত্যাকাণ্ডের শিকার সিলেট জেলার শহীদ পরিবারের সদস্যদের সম্মানার্থে এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় নেতারা।

এর আগে সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে তিনি সিলেটে পৌঁছান। সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যান।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড