Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ১৩ অক্টোবর ২০২৬

সার ডিলারশিপ নিয়ে মন্তব্যে হাসনাত আবদুল্লাহ

‘বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে’

‘বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে’
ছবি: সংগৃহীত

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের সার ডিলারশিপ পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, 

কিছুদিন আগে আমরা শুনলাম একজন সংসদ সদস্যের ছেলে, মেয়ে, এমনকি শ্যালিকাও ডিলারশিপ পেয়েছেন। এখন সরকার যদি বিধবা কার্ড চালু করে সেক্ষেত্রে এমপির বউও এ কার্ড নেবে। বেকার কার্ডও তারা সবার আগে পাবে।

সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রীয় সহায়তা ও সুযোগ-সুবিধা বণ্টনে যেন প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার না পান, সে বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যেরও কঠোর সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, চুয়েটের উপাচার্যকে শিক্ষক-শিক্ষার্থীরা চান না। তাকে ছাত্রদলের কয়েকজনকে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে। তার অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশকে আবার পিছিয়ে নিতে চান এবং তাদের মধ্যে ন্যূনতম ব্যক্তিত্ব ও লজ্জাবোধ নেই। তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ বিনির্মাণে জেনজি প্রজন্মের যোগ্য ও মেধাবীদের প্রাধান্য দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এ সংসদ সদস্য। তার মতে, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের মেধা ও যোগ্যতাকে যথাযথ গুরুত্ব দেয়া প্রয়োজন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির