Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ১৪ অক্টোবর ২০২৬

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দেশে তাদের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দেশে নিরাপত্তা দিতে পারছেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে সরকার নিরাপত্তা দিতে পারছে না।

তিনি প্রশ্ন তুলে বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ কোথায় যাবে? এ সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দায়িত্বের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ড. মুহাম্মদ ইউনূসের অধীনে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খলিলুর রহমান। পরে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর ব্যক্তিগত অর্জন থাকলেও বিদেশে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক চুক্তি করেছেন। যে ড. মুহাম্মদ ইউনূসের অধীনে তিনি অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, সে ড. ইউনূসকেই যুক্তরাষ্ট্রে হেনস্তার শিকার হতে হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, এ ঘটনা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ব্যর্থতা। এ দায় তাকে নিতে হবে এবং নেয়া উচিত।

মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দলটির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ ছাড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা