Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০, ১২ অক্টোবর ২০২৬

হাসিনার সঙ্গে যোগাযোগ ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ

জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আতাত, পলাতাক হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তাকে দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমবার সকালে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। তারা উত্তরায় জি এম কাদেরের বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

ব্যানারে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ

বিক্ষোভ মিছিলে প্রদর্শিত ব্যানারে জি এম কাদেরের প্রতিকৃতির সঙ্গে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান লেখা ছিলো। একটি ব্যানারে লেখা হয়, জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জি এম কাদেরের গ্রেপ্তার চাই। অন্য একটি ব্যানারে লেখা ছিলো, ফ্যাসিবাদের ঠিকানা এ বাংলায় হবে না।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের একটি অংশ এখনও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করছে।

তাদের দাবি, এসব যোগাযোগের উদ্দেশ্য ও প্রকৃতি খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগগুলোর বিষয়ে জি এম কাদের বা জাতীয় পার্টির বক্তব্যও পাওয়া যায়নি।

তিন নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ

বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিরা অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বৈধতা দেয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলো। তাদের মতে, ওই সময়ের নির্বাচনী প্রক্রিয়া ও জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান নিয়ে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

আন্দোলনকারীরা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেখানে ক্ষমতাচ্যুত সরকারের সহযোগী হিসেবে বিবেচিত ব্যক্তিদের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেয়া উচিত নয়। তাদের ভাষ্য, অতীতের রাজনৈতিক ভূমিকা এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে কথিত যোগাযোগের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

গ্রেফতার ও বিচারের দাবি

বিক্ষোভকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জি এম কাদেরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির
ছাত্রদলের পাহারায় তালা ভেঙে চুয়েটের দফতরে ঢুকলেন নতুন ভিসি
বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের ক্রুদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা
সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল