Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭, ২৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত,  নিউজিল্যান্ড

দীর্ঘ নাটকীয়তার পর চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ভারত পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানানোয় তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি।

দীর্ঘ নাটকীয়তার পর চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করল আইসিসি। হাইব্রিড মডেলে আয়োজিত আসন্ন আসরের জন্য আজ (২৪ ডিসেম্বর) সূচি প্রকাশ করা হয়। সূচিতে বাংলাদেশের জায়গা হয়েছে 'এ' গ্রুপে। সেখানে টাইগারদের লড়তে হবে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

গ্রুপ ‘বি’ তে আছে- ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। 

এবারের আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানানোয় তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। ভারত যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সে ম্যাচ দুটিও হবে দুবাইয়ে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে সেরাদের সেরা নির্বাচনের টুর্নামেন্টের। ১৯দিন ব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে ৯ মার্চ। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে।  
 
চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি:  

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ