Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০২:১৮, ২২ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ ফুটবল

আগামী বিশ্বকাপও  খেলতে চাই: নেইমার জুনিয়র

আগামী বিশ্বকাপও  খেলতে চাই: নেইমার জুনিয়র
ফাইল ছবি

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপেও দেখা যাবে নেইমার জুনিয়রকে। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিল ফরোয়ার্ড বলেছেন, অবশ্যই আগামী বিশ্বকাপে খেলতে চাই।

চোটে পড়ায় ব্রাজিলের হয়ে সর্বশেষ ১৪ ম্যাচের একটিতেও খেলতে পারেননি নেইমার। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলা এ সুপারস্টার বেশ চোটপ্রবণ। সর্বশেষ গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে আঘাত পেয়েছিলেন।

এক বছর পর গত অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফেরেন। তবে নভেম্বরেই নতুন চোটে আবারও এক মাসের জন্য ছিটকে যান। ব্রাজিলের জার্সিতেও এখনও ফিরতে পারেননি।

আগামী বছর মার্চে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফেরার আশায় আছেন নেইমার। মার্চের ২০ ও ২৫ তারিখ কলম্বিয়া ও আর্জেন্টিনার সঙ্গে খেলবে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার পাঁচে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ