Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬, ২ জানুয়ারি ২০২৫

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান শান্ত। নতুন বছরের শুরুতে এ সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়ও শান্ত অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন, তবে বিসিবির অনুরোধে তখন দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবার ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়ার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। 

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, শান্ত আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকতে চান না। তবে, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে তার দায়িত্ব অব্যাহত থাকবে যদি চোট সমস্যা না থাকে। বর্তমানে, লিটন কুমার দাস টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার নেতৃত্বের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। 

বর্তমানে নাজমুল হাসান শান্ত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন এবং কুঁচকির চোটের কারণে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি। সবকিছু ঠিক থাকলে, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্তর নেতৃত্বেই বাংলাদেশ দল মাঠে নামবে।

সবার দেশ/এ্রওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ