Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ৯ আগস্ট ২০২৫

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, রেকর্ড ব্যবধানে জয় কিউইদের

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, রেকর্ড ব্যবধানে জয় কিউইদের
ছবি: সংগৃহীত

প্রথম টেস্টে দাপুটে জয়ের পর দ্বিতীয় ও শেষ টেস্টেও প্রতিপক্ষকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। এটি কিউইদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় এবং টেস্ট ক্রিকেটের সর্বকালের তৃতীয় বৃহত্তম জয়। এ জয়ে মিচেল স্যান্টনারের দল ২-০ ব্যবধানে সিরিজ শেষ করেছে হোয়াইটওয়াশের মাধ্যমে।

সিরিজ নির্ধারণী এ ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে নিউজিল্যান্ডের ব্যাটাররা রানের পাহাড় গড়ে। তিন ব্যাটারের দেড়শ ছোঁয়া ইনিংসের উপর ভর করে ৩ উইকেটে ৬০১ রান করে ইনিংস ঘোষণা করে কিউইরা, যা তাদেরকে ৪৭৬ রানের বিশাল লিড এনে দেয়।

ওপেনার ডেভন কনওয়ে ১৫৩ রান করেন, রাচিন রবীন্দ্র খেলেন ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস, আর হেনরি নিকোলস অপরাজিত থাকেন ১৫০ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংস যৌথভাবে বিশ্বরেকর্ড, যা মাত্র দু’বার আগে ঘটেছে। তবে প্রায় ৩৯ বছর পর এমন কীর্তি দেখলো বিশ্ব ক্রিকেট।

রানের পাহাড় তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় জিম্বাবুয়ে। মাত্র ১১৭ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন নিক ওয়েলচ। বল হাতে কিউই বোলাররা ছিলেন বিধ্বংসী— ফোক্স নেন ৫ উইকেট, আর হেনরি ও জেকব ডাফি নেন দুটি করে উইকেট।

এ জয়ে শুধু সিরিজ জয়ই নয়, টেস্ট ইতিহাসে নিজেদের নামও রেকর্ড বইয়ে তুলে নিল নিউজিল্যান্ড।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার