Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ২৭ আগস্ট ২০২৫

ওয়াসিম আকরামের চোখে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে কারা এগিয়ে

ওয়াসিম আকরামের চোখে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে কারা এগিয়ে
ছবি: সংগৃহীত

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর। এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দুই গ্রুপে বিভক্ত দলগুলোর মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই ক্রিকেট দুনিয়ায় বাড়তি উত্তেজনা নিয়ে আসে। আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপে দুই দলের মুখোমুখি লড়াই। রাজনৈতিক বৈরিতার কারণে ম্যাচটি নিয়ে নানা গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে এ হাইভোল্টেজ দ্বৈরথ। ম্যাচটিকে ঘিরে ক্রিকেটবিশ্বে বাড়ছে আগ্রহ।

এ আলোচিত ম্যাচ নিয়ে টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মতামত জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তার মতে, ফর্মের বিচারে ভারত এগিয়ে থাকলেও ম্যাচের দিন যে দল চাপ সামলাতে পারবে, জয় সেই দলেরই হবে।

ওয়াসিম আকরাম বলেন, ভারত সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে। তারা ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করবে। তবে এ ধরনের ম্যাচে শুধু ফর্ম নয়, চাপ সামলানোর ক্ষমতাই আসল চ্যালেঞ্জ। যে দল মানসিকভাবে দৃঢ় থাকবে, জয় তাদের হাতেই যাবে।

তিনি সমর্থকদের উদ্দেশেও বার্তা দেন। আকরাম বলেন, এ ধরনের হাইভোল্টেজ ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদেরও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। খেলার সৌন্দর্য রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব। ভারতীয়রা দেশপ্রেম থেকে নিজেদের দলের জয় চাইবে, পাকিস্তানিরাও একইভাবে। তবে শৃঙ্খলা ভঙ্গ না করে খেলা উপভোগ করাই সবার কাম্য।

এশিয়া কাপে এ ম্যাচকে ঘিরে উত্তেজনার পাশাপাশি অতীতের পরিসংখ্যানও আলোচনায় আছে। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বে দুবাইয়ে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বেও ভারত জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তানের বিপক্ষে।


সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ