Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ৩০ আগস্ট ২০২৫

 মাদুশঙ্কার শেষ ওভারের হ্যাটট্রিকে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়

 মাদুশঙ্কার শেষ ওভারের হ্যাটট্রিকে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়
ছবি: সংগৃহীত

হারারের ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পেল শ্রীলঙ্কা। শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। হাতে ছিল ছয় উইকেট, আর ক্রিজে অপরাজিত সিকান্দার রাজা, যিনি তখন খেলছিলেন ৯২ রানে। জয়ের সমীকরণ স্বাগতিকদের নাগালেই ছিল। কিন্তু শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা সব সমীকরণ ওলটপালট করে দেন শেষ ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক নিয়ে।

মাদুশঙ্কা প্রথম বলেই বোল্ড করেন রাজাকে, যিনি ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারতেন। পরের দুই ডেলিভারিতেও তুলে নেন উইকেট, সম্পূর্ণ করেন দুর্দান্ত হ্যাটট্রিক। জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ওভারে তোলে মাত্র ২ রান। ফলে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ২৯৮ রান। দলের ইনিংস গড়তে বড় ভূমিকা রাখেন পাতুম নিশাঙ্কা (৯২ বলে ৭৬), কামিন্দু মেন্ডিস (৩৬ বলে ৫৭) ও জানিত লিয়ানাগে (৪৭ বলে অপরাজিত ৭০)।

জবাবে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে শন উইলিয়ামস (৫৭) ও বেন কারেন (৭০) দলকে ম্যাচে ফেরান। এরপর ষষ্ঠ উইকেটে সিকান্দার রাজা ও টনি মুনইয়োঙ্গার জুটি গড়েন ১২৮ রান। রাজা ৯২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করার স্বপ্ন দেখছিলেন, কিন্তু মাদুশঙ্কার প্রথম বলেই বোল্ড হয়ে সব আশা শেষ হয়ে যায়।

এ হ্যাটট্রিক মাদুশঙ্কার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম। ক্যারিয়ারের ২৬তম ম্যাচে পাওয়া এই কীর্তি ২০২৫ সালের দ্বিতীয় ওয়ানডে হ্যাটট্রিক এবং ওয়ানডের ইতিহাসে ৫২তম।


সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার