Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৫১, ৩০ আগস্ট ২০২৫

এশিয়া কাপে বিশাল ব্যবধানে জিতলো বাংলাদেশ 

এশিয়া কাপে বিশাল ব্যবধানে জিতলো বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

হকি এশিয়া কাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ দল। মালয়েশিয়ার বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের যোদ্ধারা। চায়নিজ তাইপেকে ৮-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

শনিবার ভারতের বিহারের রাজগির হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম। বাকি দুটি গোল আসে সোহানুর রহমান ও অধিনায়ক রেজাউল করিমের স্টিক থেকে।

ম্যাচের শুরুতেই ঝড় তোলে বাংলাদেশ। চতুর্থ মিনিটে আবদুল্লাহর গোলে এগিয়ে যায় দল। তবে ১০ মিনিট না গড়াতেই সমতা ফেরায় চায়নিজ তাইপের সুং-ইউ। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে সুং-ইউ আবারও গোল করে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন। তবে ২৬ মিনিটে আবদুল্লাহ দ্বিতীয় গোল করে সমতা ফেরান (২-২)।

তৃতীয় কোয়ার্টারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। আক্রমণাত্মক খেলায় একের পর এক চারটি গোল করে ম্যাচে আধিপত্য বিস্তার করে লাল-সবুজের দল। চতুর্থ কোয়ার্টারে আসে শেষ দুটি গোল। ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক রেজাউল করিম গোল করেন। এরপর ৫৮ মিনিটে আশরাফুল ব্যবধান ৮-২ করেন। শেষ মুহূর্তে একটি গোল শোধ করলেও বড় হার এড়াতে পারেনি চায়নিজ তাইপে।

এ জয়ের ফলে গ্রুপে টিকে থাকার লড়াইয়ে নতুন আশার সঞ্চার করেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ আরও শক্তিশালী হওয়ায় সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে দলের জন্য।


সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ