Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ১৩ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপে বাংলাদেশী নারী আম্পায়ার জেসি

বিশ্বকাপে বাংলাদেশী নারী আম্পায়ার জেসি
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আগেই হয়েছে। এবার বিশ্বকাপের মঞ্চে আম্পায়ার হিসেবে ভূমিকা পালন করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিচালনার জন্য রোববার (১২ জানুয়ারি) ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সে তালিকায় রাখা হয়েছে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা জেসিকে। 

আইসিসি ২০ জন ম্যাচ অফিশিয়ালের মধ্যে ১৬ জনকে নির্বাচিত করেছে আম্পায়ার হিসেবে। বাকি ৪ জন ম্যাচ রেফারি। এ ২০ জনকে বাছাই করা হয়েছে ১৪টি দেশ থেকে। এর মধ্যে সর্বোচ্চ ২ জন করে আম্পায়ার ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের। ম্যাচ রেফারি চারজন হচ্ছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের। 

টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে আছেন যারা

সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), গায়ত্রী বেণুগোপালান ও নারায়ণান জননী (ভারত), আইডান সিভার (আয়ারল্যান্ড), নীতীন বাথি ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), দেনুডু ডি সিলভা (শ্রীলঙ্কা), বিজয় প্রকাশ মাল্লেলা (যুক্তরাষ্ট্র), ক্যান্ডেস লা বোর্দে ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজা (জিম্বাবুয়ে)।

ম্যাচ রেফারি যারা: ডিন কস্কার (ইংল্যান্ড), ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ) ও ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ