Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১৩:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাতের হামলা বাড়ায় ট্যাংকার চলাচলে নতুন বিধিনিষেধ

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়

দৈনিক মাত্র দুই নির্দিষ্ট সময়ে বিমানভিত্তিক নিরাপত্তা সহায়তা • ইরানি হামলার আশঙ্কায় সতর্কতা

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোকে নির্দিষ্ট সময় ছাড়া সামরিক সুরক্ষা দিতে পারবে না যুক্তরাষ্ট্র। প্রণালিতে রাতে ইরানের হামলা বেড়ে যাওয়ার পর জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওয়াশিংটন এ নতুন সময়সীমা নির্ধারণ করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ‘ফিন্যান্সিয়াল টাইমস’ জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে ওমানের উপকূল ঘেঁষে চলাচলকারী জাহাজগুলোকে গত মে মাস থেকে বিমানভিত্তিক নিরাপত্তা সহায়তা দিয়ে আসছিলো যুক্তরাষ্ট্র।

তবে সেপ্টেম্বরের শুরু থেকে সে নিরাপত্তা সহায়তার সময়সীমা কমিয়ে দেয়া হয়েছে। সামুদ্রিক উপদেষ্টাদের কাছে পাঠানো মার্কিন নৌ সমন্বয় কেন্দ্রের একটি ইমেইলের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এখন প্রতিদিন মাত্র দুটি নির্দিষ্ট সময়ে জাহাজগুলোকে এ সুরক্ষা দেয়া হবে।

রাতের হামলা নিয়ে উদ্বেগ

হরমুজ প্রণালিতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর ওপর রাতে ইরানের হামলার আশঙ্কা বাড়ায় মার্কিন বাহিনীর নিরাপত্তা সহায়তার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচলে নিরাপত্তা সংকট তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

কমছে নিরাপত্তার সময়

মে মাস থেকে ওমান উপকূলের কাছ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আকাশপথে নিরাপত্তা সহায়তা দিয়ে আসছিলো যুক্তরাষ্ট্র। কিন্তু সেপ্টেম্বরের শুরুতে সে সহায়তার সময় কমিয়ে দৈনিক দুইটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে।

এর ফলে নির্ধারিত সময়ের বাইরে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে মার্কিন বিমানভিত্তিক নিরাপত্তা সহায়তা ছাড়াই পথ পাড়ি দিতে হতে পারে। এতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল