Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

‘১৯৯৪ সাল থেকে দাবি, আর টালবাহানা নয়’

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

কুমিল্লাকে নাম পরিবর্তন বা অন্য কোনও নামে নয়, ‘কুমিল্লা’ নামেই দ্রুত বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট বিভাগ প্রতিষ্ঠার পর ১৯৯৪ সাল থেকেই কুমিল্লাকে বিভাগ করার দাবি জানিয়ে আসছেন এ অঞ্চলের মানুষ। দীর্ঘদিন ধরে দাবি ঝুলিয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই।

ডা. শফিকুর রহমান বলেন, 

কুমিল্লাবাসীর অপরাধ কী? কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা করবেন না, কুমিল্লা বিভাগ দিয়ে দেন।

তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে কুমিল্লাবাসী বিভাগের দাবিতে সোচ্চার। তাই কোনও ধরনের বিলম্ব না করে দ্রুত ‘কুমিল্লা’ নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে।

কুমিল্লার জনদুর্ভোগ ও নাগরিক সেবা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির।

সমাবেশে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, আপনারা কি ঠিকমতো গ্যাস পান, বিদ্যুৎ পান, পানি পান? চাঁদাবাজি ছাড়া কি ব্যবসা করতে পারেন?

কুমিল্লায় দুর্নীতি আছে কি না এবং মানুষ দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চায় কি না—এমন প্রশ্নও করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও জনদুর্ভোগের অবসানসহ ছয় দফা দাবি আদায়েই তারা রাজপথে নেমেছেন।

তিনি বলেন, সমাধানের জন্যই আমরা রাস্তায় নেমেছি। আপনারা কি সমাধান চান?

দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জামায়াত আমির বলেন, জনগণের দাবির সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।

তিনি বলেন, জনগণের অধিকার, নাগরিক সেবা এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হতে হবে।

কুমিল্লার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লায়—এ কারণে যদি কোনও সময় কুমিল্লার প্রতি বিরূপ মনোভাব দেখানো হয়ে থাকে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কোনো জেলা বা অঞ্চলের মানুষকে অবহেলা কিংবা অপমান করা হলে সে অঞ্চলের মানুষের মনে কষ্ট তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।

তার বক্তব্যে কুমিল্লার দীর্ঘদিনের বিভাগ দাবির পাশাপাশি আঞ্চলিক মর্যাদা ও সমঅধিকারের বিষয়টিও গুরুত্ব পায়।

কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে কেনো কিছু বলেন না? তিনি তো সংসদে সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। উনার নিজের মন্ত্রণালয়ের তো কোনো খবর নেই, আমরা আর কী বলবো!

এ সময় দেশে মাদকের বিস্তার নিয়েও কথা বলেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, দেশে মাদকের বিস্তার নিয়ে অভিযোগ রয়েছে এবং মাদক স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে আসছে—এমন অভিযোগও করা হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, নিজের এলাকার মাদকের চালান বন্ধ করতে না পারলে কীভাবে দেশের অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের দাবি করা যায়।

কুমিল্লার লংমার্চ কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এ ছাড়া বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জামায়াতে ইসলামীর মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কুমিল্লায় লংমার্চের সমাবেশে ‘কুমিল্লা নামেই বিভাগ’ দাবিটি সামনে এনে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ঝুলে থাকা এ দাবির দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ