Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ

দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার লঅশ উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, রোববার দুপুরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে গাজী নজরুল ইসলাম ও তার দুই স্ত্রী আলাদা কক্ষে চলে যান।

বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। এরপর পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে দরজা ভেঙে মরিয়ম খাতুনের লাশ নামানো হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, জানালা দিয়ে লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের উপস্থিতিতে লাশ নামানো হয়েছে।

তবে মরিয়ম খাতুন ঠিক কখন মারা গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনও তথ্য দিতে পারেনি পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, সেটিও এখনও নিশ্চিত নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য তদন্ত কার্যক্রম শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান