Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:২২, ১৯ মে ২০২৬

ঐতিহাসিক স্থাপত্যের ছবির প্রাধান্য

নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইনের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে নতুন নোটগুলোর ইস্যু কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এসব নোট সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক এ নতুন সিরিজের নোটগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান–এর স্বাক্ষর সংবলিত থাকবে।

এর আগে একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোট প্রচলনে আনা হয়েছিলো। সেগুলোও পর্যায়ক্রমে বর্তমান গভর্নরের স্বাক্ষরসহ নতুনভাবে ইস্যু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যে কোনও পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ আগের নোটগুলোর মতোই নিরাপত্তা ব্যবস্থা ও বাহ্যিক বৈশিষ্ট্য বহাল রাখা হয়েছে।

একইসঙ্গে বর্তমানে বাজারে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধ এবং চালু থাকবে বলেও নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ