Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৬

রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার

রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরের ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ছিলো ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক হিসাবপদ্ধতি বিপিএম৬ (BPM6) অনুযায়ী একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার। অর্থাৎ বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ প্রায় ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

এর আগে গত ২৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিলো ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। ওই সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিলো ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ আগস্টের তুলনায় ১ সেপ্টেম্বর দেশের গ্রস রিজার্ভ কিছুটা কমেছে। একইভাবে বিপিএম৬ হিসাবেও রিজার্ভ কমেছে।

এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিলো ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী তখন রিজার্ভ দাঁড়িয়েছিলো ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলারে।

আর গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিলো ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিলো ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

গ্রস রিজার্ভের হিসাবে বৈদেশিক মুদ্রার মোট মজুতকে বিবেচনায় নেয়া হয়। অন্যদিকে, বিপিএম৬ পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক সম্পদের মধ্যে নির্দিষ্ট কিছু দায় ও ব্যবহারযোগ্য নয় এমন সম্পদ বাদ দিয়ে তুলনামূলকভাবে আন্তর্জাতিক মানসম্মত হিসাব করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য