Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ২ জুন ২০২৫

গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন নোটের আত্মপ্রকাশ

আজ থেকে ১১ ব্যাংকে মিলবে নতুন নোট

আজ থেকে ১১ ব্যাংকে মিলবে নতুন নোট
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজ ও নতুন ডিজাইনের ১ হাজার, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ থেকে বাজারে এসেছে। ঈদুল আজহা উপলক্ষে সীমিত পরিসরে এ নতুন টাকা বিনিময়ের সুযোগ মিলবে রাজধানীর নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায়।

বাংলাদেশ ব্যাংক জানায়, গতকাল রোববার (১ জুন) থেকেই মতিঝিল কার্যালয় ও কিছু বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে। তবে পর্যাপ্ত মজুত না থাকায় রাজধানীর বাইরে ঈদের আগে এসব নোট সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

যেসব ব্যাংকে মিলবে নতুন টাকা

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, মোট ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখায় নতুন নোট বিনিময় করা যাবে। ব্যাংকগুলো হলো:

  • সোনালী ব্যাংক
  • জনতা ব্যাংক
  • অগ্রণী ব্যাংক
  • পূবালী ব্যাংক
  • উত্তরা ব্যাংক
  • রূপালী ব্যাংক
  • ডাচ-বাংলা ব্যাংক
  • ইসলামী ব্যাংক
  • আল-আরাফাহ ইসলামী ব্যাংক
  • ব্র্যাক ব্যাংক
  • ইস্টার্ন ব্যাংক

তবে কোন শাখায় নতুন নোট পাওয়া যাবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেরা।

নতুন সিরিজ: ‘ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নোট

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট ধাপে ধাপে বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে আজ বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।

চলমান সকল কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ ও প্রচলিত থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য নন-এক্সচেঞ্জেবল (বিনিময়যোগ্য নয়) ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোটও ছাপানো হয়েছে, যা নির্ধারিত মূল্যে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা