Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ১৭ আগস্ট ২০২৫

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম আবারও বেড়েছে। সয়াবিন বীজ, পাম তেল ও সূর্যমুখী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সানফ্লাওয়ার ও পাম তেলের দাম আরও বাড়তে পারে। তবে ক্যানোলা তেলের দাম কমেছে।

ট্রেড ইকোনোমিকসের তথ্যমতে, শনিবার (১৬ আগস্ট) সকালে প্রতি বুশেল সয়াবিন বীজ বিক্রি হয়েছে ১,০২২.৭৫ ডলার-এ, যা এক মাস ব্যবধানে প্রায় ১ শতাংশ বৃদ্ধি। পাম তেলের দাম মাস ব্যবধানে প্রায় ৭ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি টন বিক্রি হচ্ছে ১,০৭২.১৬ ডলার-এ। সূর্যমুখীর তেল বিক্রি হচ্ছে প্রতি টন ৮২ ডলার-এ, যা সপ্তাহ ব্যবধানে ২.৩৬ শতাংশ এবং মাস ব্যবধানে ৫.৮৭ শতাংশ বেড়েছে।

অপরদিকে ক্যানোলা তেলের দাম কমেছে। সর্বশেষ তথ্যমতে, মাস ব্যবধানে দাম কমে প্রতি টন বিক্রি হচ্ছে ৪৭৭.৫৯ ডলার-এ এবং পূর্বাভাস বলছে, ক্যানোলার দাম নিম্নমুখী থাকতে পারে।

এদিকে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রায় ২ শতাংশ বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে মূল দুটি কারণ—আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে উত্তেজনা।

ব্রেন্ট ক্রুড ১.২১ ডলার বা ১.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬.৮৪ ডলার-এ লেনদেন শেষ করেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বেড়ে ১.৩১ ডলার বা ২.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৩.৯৬ ডলার-এ লেনদেন শেষ করেছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী