Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ৭ আগস্ট ২০২৬

আপডেট: ০০:২১, ৭ আগস্ট ২০২৬

পাকিস্তান হাইকমিশনারের ঢাকার বাসভবনে আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি

পাকিস্তান হাইকমিশনারের ঢাকার বাসভবনে আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

রাজধানীর কূটনৈতিক এলাকার একটি সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ফলে ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলেও বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, কূটনৈতিক এলাকায় আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে ফায়ার সার্ভিস সদস্যরা দেখতে পান, বড় ধরনের আগুন নেই, তবে কক্ষজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা বালতি ও মগ ব্যবহার করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। পরে বিশেষ যন্ত্রের সাহায্যে ভবনের ভেতরে জমে থাকা ধোঁয়া বের করে দেয়া হয় এবং পুরো ভবন তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পাকিস্তান হাইকমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা