Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ০০:৪১, ২৬ জুলাই ২০২৬

বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে

বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসংলগ্ন এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ার আগেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজের পাশে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বিমানবন্দরে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বিমানবন্দরে অবস্থানরত ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে আগুনের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।

তিনি বলেন, কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ওই স্থানেই দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ধোঁয়া বা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনার পরপরই বিমানবন্দরের কার্গো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। তবে এ ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনও ধরনের বিঘ্ন ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ১৮ অক্টোবর কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে আমদানি করা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। এছাড়া চলতি বছরের ৫ জুন বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডেও আগুন লাগে। সেদিন বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শনিবারের ঘটনাটি নতুন করে কার্গো এলাকার অগ্নি-নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা