Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫২, ১৮ নভেম্বর ২০২৬

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়টিতে এ হামলার ঘটনা ঘটে।

কার্যালয়ের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল ৮টার পর একদল লোক ভবনে প্রবেশ করে হামলা ও ভাঙচুর শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের হাতে লাঠি, ইটপাটকেলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিলো।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন।

ঘটনার সময় তারাও ওই ভবনে অবস্থান করছিলেন।

মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। এ সময় তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাদের সেখান থেকে সরে যেতে বাধ্য হতে হয়।

তিনি আরও দাবি করেন, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই চালানো হয়েছে। কারণ, ভবনের আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে।

মামুন পাটোয়ারীর ধারণা, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়টি এ হামলার পেছনে কারণ হতে পারে। তবে হামলার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হামলার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। তবে সরেজমিনে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যকে দেখা যায়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস