Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৩, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৩:০২, ১ সেপ্টেম্বর ২০২৫

ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার

ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর গুলশানের বিলাসবহুল ওয়েস্টিন হোটেল থেকে জ্যাকসন (৫০) নামের এক মার্কিন নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

রোববার (৩১ আগষ্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ জিম্মায় নিয়েছেন।

পুলিশ জানায়, জ্যাকসন ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিলেন। গত শনিবার তিনি ওয়েস্টিন হোটেলে ওঠেন। রোববার দুপুরে নির্ধারিত সময়েও কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ প্রথমে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে পুলিশ ও মার্কিন দূতাবাসকে খবর দেয় তারা।

পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে দরজা খোলা হলে জ্যাকসনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত দূতাবাসের একজন চিকিৎসক জানান, প্রাথমিক পরীক্ষায় মৃত্যু স্বাভাবিক বলেই মনে হয়েছে। পরে লাশটি দূতাবাসের জিম্মায় হস্তান্তর করা হয়।

ঘটনাস্থলে সিআইডি, পিবিআইসহ বিভিন্ন তদন্ত সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব