Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২০, ১৫ জানুয়ারি ২০২৬

ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা ফের রাজধানীর গুরুত্বপূর্ণ তিন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ কর্মসূচি শুরু হলে সায়েন্সল্যাবসহ সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ ব্যানারে সায়েন্সল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে একযোগে অবরোধ করেন। এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়ে তারা সাময়িকভাবে অবস্থান কর্মসূচি স্থগিত রাখলেও বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

গাবতলীর টেকনিক্যাল মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি জানান, এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ দিনের কর্মসূচি শেষ হলেও শিক্ষার্থীরা তাদের মূল দাবি থেকে একচুলও সরে আসবেন না।

শিক্ষার্থীদের ভাষ্য, এ আন্দোলন কোনো এক দিনের কর্মসূচি নয়; বরং ভবিষ্যৎ ও ন্যায্য অধিকার আদায়ের দীর্ঘ লড়াইয়ের অংশ।

সরেজমিনে দেখা গেছে, অবরোধের কারণে গাবতলী থেকে ঢাকামুখী যানবাহন বিভিন্ন স্থানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অধিকাংশ যানবাহন মিরপুর ও মোহাম্মদপুর হয়ে নগরের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

উল্লেখ্য, আগের দিনও সায়েন্সল্যাবসহ রাজধানীর একাধিক মোড়ে শিক্ষার্থীদের অবরোধের ফলে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা