Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ২২ জানুয়ারি ২০২৬

নির্বাচনি উত্তাপ, মিরপুরে বিজিবি মোতায়েন

নির্বাচনি উত্তাপ, মিরপুরে বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানীর মিরপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর এলাকায় বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা গেছে, মিরপুর-১০ নম্বর এলাকায় অবস্থিত আদর্শ স্কুল মাঠে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, জনসভাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থান নেয়। এর অংশ হিসেবেই বিজিবি মোতায়েন করা হয়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। বর্তমানে এলাকায় বিজিবি, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

সবার দেশ / কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব