Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ১৪ নভেম্বর ২০২৫

ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা মাঠে নেমেছে। তাদের দায়িত্ব হবে নিয়মিত টহল, নিরাপত্তা তদারকি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান।

গত কয়েকদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যায়। গণপরিবহনে ধারাবাহিক নাশকতার কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। এসব ঘটনার পরই প্রশাসন নিরাপত্তা জোরদার করতে বাধ্য হয়।

সবশেষ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় পার্কিং করা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগানোর পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে। আরেকজন তুরাগ নদে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ-বিজিবির যৌথ টহলসহ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সহিংসতায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার অভিযান চালানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন