Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭, ১২ নভেম্বর ২০২৫

নিরাপত্তায় সতর্ক পুলিশ-র‍্যাব

রাজধানী ও আশপাশে বিজিবি মোতায়েন

রাজধানী ও আশপাশে বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কা মোকাবিলায় বুধবার (১২ নভেম্বর) ভোর থেকে বিজিবির টহল শুরু হয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন রয়েছে। পরিস্থিতি অনুযায়ী তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীতে ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় আরও ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মোতায়েন কার্যকর থাকবে।

এদিকে, পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা, গণপরিবহন টার্মিনাল ও প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক চলাচল রোধে শহরের প্রবেশ ও প্রস্থান পথে চেকপোস্ট বসানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, কোনো ধরনের অপতৎপরতা বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। সাধারণ মানুষকে নিরাপত্তা সহযোগিতায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত