Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

শাহবাগে পুলিশের লাঠিচার্জে আহত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে আহত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি
ছবি: সংগৃহীত

জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ মোড়ে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিচার্জ চলাকালে শাহবাগের আজিজ মার্কেটের সামনে আন্দোলনকারীদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান মহিউদ্দিন রনি। তিনি পুলিশের কাছে আন্দোলনকারীদের ওপর হামলার কারণ জানতে চাইলে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে বেধড়ক লাঠিপেটা করেন।

এক পর্যায়ে মারধরের ফলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তবে সেখানেও পুলিশের কয়েকজন সদস্য তাকে মারধর অব্যাহত রাখেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য অনুযায়ী, এক পুলিশ সদস্য চলে যাওয়ার পর আবার ফিরে এসে রনিকে লাঠি দিয়ে খোঁচা মারেন। এ সময় আরেক পুলিশ সদস্যও তাকে মারতে উদ্যত হন। পরে এক পুলিশ সদস্য হস্তক্ষেপ করলে মারধর বন্ধ হয়।

এ ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আহত মহিউদ্দিন রনিকে পরে চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয় বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার