Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ২৭ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি

রাতভর শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের, অবরোধ চলবে

রাতভর শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের, অবরোধ চলবে
ছবি: সংগৃহীত

শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান ও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শাহবাগে অবস্থান নেয়ার পর রাতে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

আল জাবের জানান, 

আমরা সারা রাত এখানে বসে থাকবো। কম্বল আমরা পাঠিয়েছি, যেটি হাদি ভাই বস্ত্রহীনদের জন্য কিনেছিলেন, কিন্তু তিনি সেটা বিতরণ করতে পারেননি। কর্মসূচি শেষে আমরা এটি বস্ত্রহীনদের কাছে পৌঁছে দেবো।

তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টা ও হত্যাকারীদের সহযোগীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না। তিনি স্পষ্ট করেন, 

অবরোধ থাকলেও আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনরকম সমস্যা হবে না। ‘সকাল নয়টা থেকে আমরা চারপাশে অবস্থান নেবো, পরীক্ষার সুযোগ করে দেবো, কিন্তু অবরোধ তুলে নেয়া হবে না, বলেন আল জাবের।

শাহবাগে অবস্থান কর্মসূচি জুমার নামাজের পর শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে আরও সাধারণ মানুষও যোগ দিয়েছেন। বিকেলে মঞ্চ ফেসবুকে এক স্ট্যাটাসে বাংলাদেশের জনগণকে শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে আসার আহ্বান জানায়।

শাহীদ ওসমান হাদির ভাই শরিফ ওমর বিন হাদি জানান, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করার হুমকিও দেন তিনি।

আবেদন ও অবস্থান কর্মসূচিতে আল জাবের বলেন, 

যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত, তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আজকে শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও অবরোধ চলবে। সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে।

গত বছর আগস্টে ইনকিলাব মঞ্চ গঠনের পর ওসমান হাদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠে ছিলেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী হিসেবে আলোচিত ছিলেন।

শাহবাগে টানা অবস্থান ও অবরোধের কারণে আশপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ জনজীবন ও যান চলাচলে প্রভাব পড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য