Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১২:২০, ২৬ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
ছবি: সবার দেশ

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। 

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটা ও বন্দুক যুদ্ধে একজন নিহত হন। আওয়ামী লীগ সমর্থিত জাকির হাসান রাতুল ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল।

নরসিংদী সদর হাসপাতালের (আরএমও) ডা. মাহমুদুল কবীর বাসার বলেন, আলমগীর নামে একজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামে লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা  বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের একজন নিহত হন। দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি।

তবে আরও দুজন নিহতের ব্যাপারে হাসপাতাল ও থানা থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সবার দেশ/এনএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার