Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৪

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দূর্ঘটনা

কুমিল্লায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকি ছবি

কুমিল্লায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীরপাড় পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন। নিহতরা হলেন- উপজেলার আড়াইওড়া উত্তরপাড়া এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৫), ভুবনগড় এলাকার মনির হোসেনের ছেলে মিনহাজুল ইমন (১৬) এবং বুড়িচং উপজেলার শিকারপুরের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় নিহত আহাদের মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান স্থল থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে মোটরসাইকেলযোগে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। যাওয়ার পথেই রাত ১টার দিকে পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ওসি মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘন কুয়াশার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার