Sobar Desh | সবার দেশ খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪১, ২৭ জানুয়ারি ২০২৫

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৬ পর্যটক আহত

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৬ পর্যটক আহত
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে ৬ পর্যটক আহত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাজেকের মাচালং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নাটোর থেকে বেড়াতে এসেছিলেন। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, নাটোর থেকে আসা ৪৫ জন পর্যটক ৩টি চাঁদের গাড়িযোগে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দ্রুত গতিতে চলার সময় মোড় ঘুরতে গিয়ে একটি গাড়ি সড়কে উল্টে যায়। তাৎক্ষণিক সেনাবাহিনীর সহায়তায় আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশ্রাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০) ও আল আমিন (৩২)।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া জানান, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা মাথা, হাতসহ বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব