Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ২৯ জানুয়ারি ২০২৫

আখাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক

আখাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক
ছবি: সংগৃহীত

শুল্ক কর ফাঁকি দিয়ে পণ্য এনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে আটক হয়েছেন ২ ভারতীয় নাগরিক। আটককৃতরা হলো, ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। রাতে আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। আখাউড়া থানায় মামলা নথিভুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে।  বুধবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

আটককৃত ২ ভারতীয় নাগরিকের কাছ থেকে থ্রিপিস, প্রসাধনী, ক্রিম, অ্যালকোহলসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এছাড়া তাদের পাসপোর্টও জব্দ করা হয়।

বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, ওই ২ ভারতীয় নাগরিক মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশা যোগে যাওয়ার সময় তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ৫২ সেট থ্রিপিস, ক্রিম ১৭০০টি ও ৫ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। তবে এ সময় মালামাল গুলোর বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি আটক ভারতীয়রা। শুল্ক কর ফাঁকি দিয়ে তারা এসব পণ্য এনেছেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, মঙ্গলবার রাতে বিজিবি ২ ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেন। এ বিষয়ে বিজিবির দেয়া অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার