Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মাজার জিয়ারত করা হলো না

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত 

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত 
ছবি: সংগৃহীত

মাজার জিয়ারত করা হলো না নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার জাহিদ আলীর পরিবার-পরিজনের। মাজারে পৌঁছার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ চারজনকে হারাতে হয়েছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে প্রাইভেটকার ও পাথর বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৯ জন হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

জানা যায়, মাজার জিয়ারতের উদ্দেশ্যে একই পরিবারের ৯ জন প্রাইভেটকারযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। তাদের প্রাইভেটকারটি ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় চালকসহ সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে জাহিদ আলীর স্ত্রী সায়মা আক্তার ইতি (৩৫), তার ছেলে আয়ান (৬), ইতির বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও কার চালক সোহেল ভুইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত পাঁচজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারে একই পরিবারের ৯ জন ছিলো। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি দু’টিকে জব্দ করা হয়েছে।

এদিকে ওসমানীনগরে মহাসড়ক সংলগ্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে অবৈধ গাড়ি স্ট্যান্ড স্থাপন ও ফুটপাথ দখলের কারণে দুর্ঘটনা ঝুঁকি বাড়লেও তা দেখার কেউ নেই। উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে মহাসড়কের দুই পাশ দখল করে অবৈধ স্ট্যান্ড গড়ে তোলায় প্রতিদিন যানজট লেগে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীসহ যাত্রী সাধারণকে। 

ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীরা মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে সড়কে শৃঙ্খলা ফিরেছিলো। পরবর্তী সময়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা ঝুঁকি বেড়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।ু

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার