Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন বিভাগের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি মিতাইঝিরি টেক এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্য প্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মিতাইঝিরি টেক এলাকায় একটি বন্য হাতি পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়। আহতের খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।

চিকিৎসকেরা জানান, পাহাড়ের ওপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত পায় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বন বিভাগের সহযোগিতায় পরে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি। মারা যাওয়া হাতিটি এশিয়ান প্রজাতির মাদি (নারী) হাতি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব