Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ঘরে আগুন লেগে চট্টগ্রামে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঘরে আগুন লেগে চট্টগ্রামে স্বামী-স্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কোতোয়ালি বলুয়ার দিঘি এলাকায় সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন থেকে আহত অবস্থায় মোট পাঁচজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতরা সম্পর্কে স্বামী- স্ত্রী। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় সেমিপাকা বসতঘরের পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এসব কক্ষ থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আগুনে মোট ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। উদ্ধার করা হয়েছে ৩৫ লাখ টাকার মালামাল।

সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ