Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মাইকে লোক ডেকে বিএনপি নেতা পেটালেন আ’লীগ নেতা

মাইকে লোক ডেকে বিএনপি নেতা পেটালেন আ’লীগ নেতা
ছবি: সংগৃহীত

মাইকে ঘোষণা দিয়ে যশোর সদরের বড় হৈবতপুরে দুই পক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অনুসারীদের মারপিটে আহত হয়েছেন ৪ বিএনপি নেতা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু (৪৪), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপিকর্মী জিয়া (৩৫) এবং ৪নং ওয়ার্ড যুবদলের কোষাধক্ষ্য পাপ্পু।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চুরামনকাটি ইউনিয়নের ইউপি মেম্বর ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের মাঠে চাষাবাদের জমি রয়েছে। আনিসুর জোরপূর্বক হৈবতপুর গ্রামের বাসিন্দাদের জমির আইল কেটে দিয়ে নিজের জমিতে সেচের পানি দিতেন। মঙ্গলবার একইভাবে সেচ দেয়ার চেষ্টা করলে গ্রামবাসী প্রতিবাদ করেন। একপর্যায়ে আনিসুর নিজ এলাকার মসজিদে মাইকে ঘোষণা দিয়ে ৫০-৬০ জন লোক ডেকে আনেন।

অন্যদিকে বড় হৈবতপুর গ্রামবাসীও সেখানে চলে আসে। সে সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার করে দেন যুবদল নেতা রাজু। এরপর ফিরে যাওয়ার পথে হৈবতপুরের লোকজনের ওপর আনিসের নেতৃত্বে শফিক, সন্ত্রাসী তৌহিদ এবং রমজানসহ কয়েকজন হামলা চালায়। এসময় আহত হন ৫জন। পরে হৈবতপুরের লোকজন প্রতিরোধে এগিয়ে গেলে আনিস মেম্বারের লোকজন পালিয়ে যায়। আহতদের মধ্যে ৪ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মিঠুন কুমার জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের মাথায় বেশ কয়েকটি ক্ষত রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ