Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ইয়াবাসহ আ.লীগ ও সাবেক যুবদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ আ.লীগ ও সাবেক যুবদল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মবাড়িয়ায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ চারজন গ্রেফতার হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও যুবদলের সাবেক নেতা। এছাড়া এক নারীকেও মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সংশ্লিষ্ট থানা পুলিশ এসব বিষয় নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ বিজয়ননগর উপজেলার মাদবেরবাগ এলাকার আনোয়ার হোসেন ও খাটিঙ্গা এলাকার রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে রফিকুল উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব। এ সময় পাচারকাজে ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডেভিল হান্ট অভিযান পরিচালনার সময় মনিয়ন্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাছির উল্লাহ ভূইয়াকে ৯০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাছির উল্লাহ’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ তিন হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মরিয়ম নামে ওই নারীর বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার সাকারিয়া গ্রামে। তিনি থাকেন নারায়ণগঞ্জ জেলা সদরের নন্দলালপুর এলাকায়।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর