Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে ১ কিমি হেঁচড়ে নিয়ে গেলো চালক

পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে ১ কিমি হেঁচড়ে নিয়ে গেলো চালক
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক কিলোমিটার এলাকা চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চালকসহ অটোরিকশা আটক করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।

আটককৃত অটোরিকশাচালক জনি আহমেদ (২৪) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাসকে সে এক কিলোমিটার এলাকায় ঝুলিয়ে নিয়ে যায়।

পুলিশ কন্সস্টেবল কমল দাস বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে। থামানোর জন্য অটোরিকশাকে সিগন্যাল দেয়া হয়। রিকশা থামানোর পর চাবি নেয়ার চেষ্টা করলে সঙ্গে-সঙ্গে অটোরিকশা চালাতে শুরু করে। আমি অটোরিকশায় ওঠার চেষ্টা করি, কিন্তু চালক রিকশার গতি আরও বাড়িয়ে দেয়। এরপর আমি অটোরিকশার ডান পাশে ঝুলে যাই। অটোরিকশা চালককে অনুরোধ করলেও গতি আরও বাড়িয়ে আমাকে মহাসড়কে ফেলে দেয়ার চেষ্টা করে। আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পড়া অবস্থায় চলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছে। পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য কিন্তু চালক থামাচ্ছে না। অটোরিকশার পাশ দিয়ে বিভিন্ন পরিবহন যাচ্ছে। পরে একটি স্থানে পৌঁছালে জ্যামে উপস্থিত স্থানীয় ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালুকা উপজেলা জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশা। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ