Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

জলবায়ু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: এডিসি টাঙ্গাইল

জলবায়ু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: এডিসি টাঙ্গাইল
ছবি: সবার দেশ

জলবায়ু সুরক্ষায় সরকারের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) ফেডারেল রিপোর্টার্স সোসাইটির আয়োজনে টাঙ্গাইলে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডিসি বলেন, গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। মানুষ যতো সচেতন হবে, পরিবেশের ততো উন্নতি হবে।   

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজালফৈই এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন জাতের এক হাজার গাছ মহাসড়কের দুই পাশে রোপণ করা হয়। কর্মসূচিতে সহযোগিতায় ছিল গালফ অয়েল। 

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনা ও ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি, গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক সাজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রামাণিক। 

গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল সবসময়ই আন্তরিক। লুব্রিকেন্ট তৈরির ক্ষেত্রে আমরা পরিবেশ বান্ধব প্রক্রিয়া অনুসরণ করি, এর বাইরেও আমাদের দায়িত্ব থাকে আরও বড় কিছু করার।

সমাপনী বক্তব্যে রাখেন ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী