Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১১, ২৫ ডিসেম্বর ২০২৪

বিএনপির অভ্যন্তরীন দ্বন্ধের জের

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত নয়টার দিকে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সঙ্গে পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত দশটার দিকে বিএনপি নেতা বায়েজিদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী বাহিনী স্বপনকে পৌরসভা কার্যালয়ের সামনে খুঁজতে আসে।

স্বপনকে না পেয়ে তারা পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন পাভেল। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

এদিকে পাভেল হত্যার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই অভিযুক্ত বায়েজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ