Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ৫ মার্চ ২০২৫

নোয়াখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নোয়াখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবি: সবার দেশ

নোয়াখালীর সদরে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী ও পেশাদার মাদকবারি।  

গ্রেফতারকৃত নাজমা আক্তার (৩৯) নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহের মেয়ে  ও  এরশাদ উল্যাহ (৩৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে।

বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।  ইয়াবা বিক্রির খবর শুনে রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেফতার করা হয়। এসময় দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি ও নোয়াখালীতে একটিসহ  দুটি মাদকের মামলা রয়েছে।  
 
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বলেন , এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প