Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৮, ৮ মার্চ ২০২৫

দিনাজপুর ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুর ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। 

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বীরগঞ্জ-খানসামা সড়কের প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার আলী শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মহেুম ভুলু দেওয়ানের ছেলে।

জানা যায়, ৩ জনই মোটরসাইকেলে করে কাহারোল যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আজাহারের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী বলদিয়াপাড়ার আফসার আলীর ছেলে রেজাউল (৪০) ও প্রসাদপাড়ার মরহুম শুকুর আলীর ছেলে মফেল সরকার (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প