Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৯, ৯ মার্চ ২০২৫

অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ

অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ
প্রতীকি ছবি

নরসিংদীর মাধবদীতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মাধবদী থানায় লিখিত অভিযোগ করেছেন।

শনিবার (৮ মার্চ) বিকেলে মাধবদী থানা পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করেছে।

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ তারিখ পর্যন্ত পাঁচদোনার একটি ভবনে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। পরে নরসিংদীর পাঁচদোনায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করা হয়। ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা।

নরসিংদী মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনিপ্রক্রিয়া চলমান আছে।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প