Sobar Desh | সবার দেশ বাউফল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ৯ মার্চ ২০২৫

দিনে আওয়ামী লীগ রাতে দুর্ধর্ষ ডাকাত

বনশ্রী ডাকাতিতে জড়িত নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা গ্রেফতার 

বাউফলে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশ্রয় প্রশ্রয় পেতেন। তার সাথে সাবেক চীফ হুইপ ও বাউফলের সাবেক এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজসহ তার পরিবারের সদস্যদের সাথে ছিল দারুণ সখ্যতা।

বনশ্রী ডাকাতিতে জড়িত নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা গ্রেফতার 
ছবি: সবার দেশ

বনশ্রীতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৬ ডাকাতের মধ্যে আমিনুল মৃধার (২৮) বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদের কাছে। তার বাবার নাম ইকবাল মৃধা। আমিনুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন উপজেলা ছাত্রলীগের সদস্য। 

শনিবার (০৮ মার্চ) তাদেরকে গণমাধ্যমের সামনে হাজির করা হলে বিষয়টি জনসম্মুখে আসে।

ছাত্রলীগ নেতা আমিনুল এর আগেও একাধিক ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছিলো। সর্বশেষ ২০২৩ সালের ৯ নভেম্বর আমিনুলসহ ৭ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। 

বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনায় অস্ত্রের যোগানদাতা ছিলো এ আমিনুল। এমনকি পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জবানবন্দিতে অস্ত্রের যোগানদাতা হিসেবে নিজের নাম উল্লেখ করে স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি।

জানা গেছে, আমিনুল দিনের বেলায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও রাতের বেলায় হয়ে উঠতেন দুর্ধর্ষ ডাকাত। আমিনুল আন্তঃবিভাগীয় ডাকাত দলের অন্যতম সদস্য।

বাউফলে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশ্রয় প্রশ্রয় পেতেন। তার সাথে সাবেক চীফ হুইপ ও বাউফলের সাবেক এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজসহ তার পরিবারের সদস্যদের সাথে ছিল দারুণ সখ্যতা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমিনুলের সাথে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের অনেক ছবি দেখা গেছে।

এর মধ্যে কয়েকটি ছবিতে সাবেক এমপি আসম ফিরোজ, জেলা আ'লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ফিরোজ পুত্র রায়হান সাকিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মনির মোল্লার সাথে আমিনুলকে বিশেষ মুহূর্তে দেখা গেছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, আমিনুল পেশাদার ডাকাত এবং তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী