Sobar Desh | সবার দেশ মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৮, ১৬ মার্চ ২০২৫

মাগুরায় শিশু ধর্ষণ: আদালতে স্বীকারোক্তি দিলেন হিটু শেখ

মাগুরায় শিশু ধর্ষণ: আদালতে স্বীকারোক্তি দিলেন হিটু শেখ
ছবি: সংগৃহীত

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে তিনি এই জবানবন্দি প্রদান করেন।

বাদীপক্ষের প্যানেল আইনজীবী শাহেদ হাসান টগর জানিয়েছেন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা জবানবন্দিতে হিটু শেখ ধর্ষণের কথা স্বীকার করেন। তিনি জানান, নির্জন ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আজ বিকেলে মামলার প্রধান আসামি হিটু শেখকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সন্ধ্যায় শিশু ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি। তবে মামলার অন্যান্য তথ্য পরে জানানো হবে।

শিশু ধর্ষণের ঘটনায় হিটু শেখ ছাড়াও তার দুই ছেলে সজিব ও রাতুল এবং স্ত্রী জবেদা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্যান্য তিন আসামিও রিমান্ডে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। গুরুতর অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও উন্নতি না হলে বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এক পর্যায়ে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শুক্রবার সন্ধ্যা ৭টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরায় আনা হয়। এরপর শহরের নোমানী ময়দানে জানাজা শেষে শ্রীপুর উপজেলার শব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে দ্বিতীয় জানাজা হয়। পরে স্থানীয় সোনাইকুণ্ডি কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।

এ নির্মম ঘটনার যথাযথ বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবারসহ স্থানীয় জনগণ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প