Sobar Desh | সবার দেশ পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৬, ২১ মার্চ ২০২৫

বিএনপিতে পদ পেয়ে তিন খাসির ভুড়িভোজ আ’লীগ নেতার

বিএনপিতে পদ পেয়ে তিন খাসির ভুড়িভোজ আ’লীগ নেতার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে বিএনপির সদস্য পদ পাওয়ার পর তিনটি খাসি জবাই করে ভুড়িভোজের আয়োজন করেছেন এনামুল হাসান সিকদার নামের এক ব্যক্তি, যিনি আগে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হাসান সিকদার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদারের চাচাতো ভাই এবং জেলা বিএনপির সভাপতি কাজী আলমগীরের নিকট আত্মীয়।

৫ আগস্ট পট পরিবর্তনের পর তিনি গা ঢাকা দিলেও ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে বিএনপির ইউনিয়ন কমিটিতে সদস্য পদ পান। বিষয়টি দুই দিন আগে আনুষ্ঠানিক উৎসব আয়োজনের মাধ্যমে প্রকাশ্যে আসে, যা নিয়ে বিএনপির ভেতরেই অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, এনামুল জীবনে কখনও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা মার্কার এজেন্ট ছিলেন।

এনামুলের বিরুদ্ধে জমি দখল ও রাজনৈতিক সুবিধা নেয়ার অভিযোগও রয়েছে। কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লার জমি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

১৫ মার্চ বিএনপির সদস্যপদ পাওয়ার পর এনামুল হাসান সিকদার ১৭ মার্চ কালিশুরী হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনটি খাসি জবাই করে বড় পরিসরের ভুড়িভোজের আয়োজন করেন। তবে তার আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কোনো নেতা উপস্থিত ছিলেন না।

বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ জানান, ওই ইউনিয়ন থেকে নেতারা সুপারিশ করায় তাকে সদস্য করা হয়েছে। তবে তার অতীত রাজনীতি সম্পর্কে আমি বিস্তারিত জানতাম না।

এ ঘটনায় কালিশুরী ইউনিয়ন বিএনপির ভেতরে ক্ষোভ বিরাজ করছে। অনেক নেতাই মনে করছেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা একজন ব্যক্তি কীভাবে হঠাৎ করে বিএনপির গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন, সেটি দলীয় নীতির পরিপন্থী।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বিএনপির মধ্যে নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়ায় বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি দলীয় ঐক্যে প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান