Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৪

আ’লীগ নেত্রী কাবেরী গ্রেফতার

আ’লীগ নেত্রী কাবেরী গ্রেফতার
ফাইল ছবি

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চকবাজার থানা-পুলিশ তাকে গ্রেফতার করে।

কক্সবাজারের রামুর বাসিন্দা নাজনীন সরওয়ার কাবেরী (৫২) কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরী সাবেক সংসদ সদস্য। দেবপাহাড়ের বাসাটি কাবেরীদের পৈতৃক নিবাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে কাবেরীকে গ্রেফতার করে। 

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা গণমাধ্যম কর্মীদের বলেন, ‘কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার